মোটিভেশনাল কথাঃসময় থাকলে কালকে কাজ আজ করো;আজকের কাজ কাল নয়

 আজ নয় কাল করব কথাটি আপনাকে ধ্বংস করে দিতে যথেষ্ট। এর মাধ্যমে আপনার কি লাভ হচ্ছে বলতে পারেন? লাভটি হলো- আমার জীবনের সফলতা আরো পিছনে গেল। এছাড়া তো আমি আর কোনো লাভ দেখতে পাচ্ছি না। তাই যে কাজটি করতে চান তা কিছুক্ষণ পরে নয় এখনি শুরু করুন। একবার ভেবে দেখুন যে কাজটি আপনি এখন শুরু করতে চাচ্ছেন তা যদি আরো একবছর আগে শুরু করতেন তাহলে আপনি কোথায় থাকতেন।আবার কাজটি শুরু করে বসে থাকবেন না। কাজটিকে সফল করার জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে। আপনি যদি সে কাজটি ১০০%ফোকাসের সাথে করেন তাহলে আপনার সফলতা হয়তো আসতে পারে নয় ; আসবেই। তবে ধৈর্য ধরতে হবে। আমাদের প্রিয় নবী (স.) মানুষকে ইসলামের পথে আনতে গিয়ে কতই না কষ্ট সহ্য করেছেন। তবু তিনি আশা ছেড়ে দেন নি। তিনি সেখানে সফল হয়েছিলেন। সেভাবে আমরা যদি কাজটি ১০০% ফোকাসের সাথে করি। তাহলে আমাদের জয় নিশ্চিত। কাজটি এমন ভাবে করুন যাতে করে আপনাকে কালকে ভাবতে না হয় ইস! এটা যদি আমি কালকে শুরু করতাম। সবাই সব কাজে সফল হয় না। কিন্তু কেন?কারণ তারা হলো ঐ সমস্ত লোক যারা বলে থাক আজকে নয় কাল করব।


কিন্তু দুর্ভাগ্যে বিষয় হচ্ছে তাদের ঐ কাল আর কোনো দিন আসে না। আমি একটা জায়গায় শুনে ছিলাম আপনি যদি একটা কাজ ৬ মাস করেন তাহলে ঐ ৬ মাস আপনাকে ৬ বছর আগে নিয়ে যাবে। এটা কিন্তু বড় সত্যিই কথা।

আবার অনেকে আছে ভয় পাই। আপনি ভয় কেন পাবেন? কাজটি বাঘ নাকি ভাল্লুক। আপনি যদি শুরু না করেন তাহলে আপনার হার নিশ্চিত। কিন্তু যদি শুরু  করে হেরে যান তাহলে আপনি আবার শুরু করেন।





কারণ আপনি কখনো একগর্তে দুইবার পা দেবেন না। আপনি যে ভুলটা করেছিলেন তা থেকে শিক্ষা নিয়ে পরের বার আর ভুল করবেন না। যার ফলে আপনার আর কোনো ভুল হবে না। আরে ভাই! আল্লাহ রাসুল (স.) ২৩ বছর পরে সম্পূর্ণ সফলতা পেয়েছিলেন। আর আপনি কয় সেকেন্ড, কয় মিনিট, কয় ঘন্টা, কয়দিন কাজ করেছেন যে আপনি হাল ছেড়ে দিয়েছেন? শুরু করলে কি কি খারাপ, ক্ষতি, লোকসান হবে তা ভাববেন না বরং ভাবেন কি ভালো,কী লাভ হতে পারে এ কাজটি করে।

তাই আপনার প্রতি আমার একটাই অনুরোধ যা শুরু করছেন মন দিয়ে শুরু করেন, হাল ছাড়বেন না। তাহলে দেখবেন আপনাকে বিজয়ের কাছে যেতে হবে না বিজয় আপনার কাছে আসবে। তাই আপনাকে কোনটার যোগ্য সেটা একবার ভাবুন এবং তা এখনি শুরু করে দিন। আপনার বয়স যতই হোক আপনি এখনি শুরু করে দিন। হতেও পারে পারে আপনি ছাত্র, আবার হতে পারে আপনি বৃদ্ধ। তাই আর সময় নষ্ট করবেন এখন থেকে কাজ শুরু করুন আর সময়টাকে কাজে লাগান তাহলে ইনশাআল্লাহ আপনি কাজটি যথাযথ ভাবে করতে পারবেন।


আমার আরো মোটিভেশনাল লেখা পেতে এখানে ক্লিক করুন। 

ধন্যবাদ

Comments

Popular posts from this blog

Set goals in life

পোশাকের আদব

ইবাদতের সৌন্দর্য