বাংলা মোটিভেশনাল গল্পঃ ভয় কেন পাও?

 একটি জঙ্গলে একটা ইদুর বাস করত। সে সবসময় একটি বিড়ালকে ভয় পেত। তাই কোনো জায়গায় গেলে সে আরেকটি ইদুরকে সঙ্গে নিয়ে যেত। সে ইদুরটিও একদিন বিরক্ত বোধ করে বলে দিল সে আর তার সাথে যাবে না। এবার তার পেটে অনেক ক্ষুধা তাকে তো বের হতেই হবে। সে ভয়ে ভয়ে আস্তে করে বের হলো। কিছুক্ষণের মধ্যেই বিড়ালটি তার গন্ধ পেয়ে সেখানে উপস্থিত হলো এবার ইদুরটি কোনোমতে পালিয়ে তাদের সেনাপতির কাছে চলে গেল। সেনাপতি জিজ্ঞেস করল, "তুমি এতো ভয়ে আছো কেন?" ইদুরটি বলল, "আমাকে একটা বিড়াল তাড়া করেছিল তাই।" সেনাপতি বলল, "তার জন্য কি এতো ভয় পেতে হয়? তাহলে তো জীবনে কিছুই করতে পারবে না। ইদুরটি বলল," ইস আমি যদি বিড়াল হতাম!" সেনাপতি বলল,"আমি তোমাকে বিড়াল বানাতে পারব তবে একটা শর্তে তুমি কোনো ইদুর খাবে না।" ইদুরটি বলল,"ঠিকাছে।" 

তারপর ইদুরটি তাকে বিড়াল বানিয়ে দিল। এখন তাকে ধরল কুকুর। কুকুরের ভয়ে সে আবার আসল ঐ ইদুরটির কাছে । এবার ইদুরটি তাকে কুকুর বানিয়ে দিল। যখন কুকুর হলো এবার তাকে পেল সিংহ। এবার সিংহ বানিয়ে দেয়ার জন্য সে ইদুরটিকে অনুরোধ করল। এবার সিংহ হওয়ার পর সে বলল আমি এখন এই বনের রাজা আমাকে এখন আর কেউ ধরতে আসবে না। তা বলতে না বলতে সেখানে শিকারী উপস্থিত হয়ে গেল। সেখান থেকে সে কোনোমতো পালিয়ে ঐ সেনাপতির কাছে আবার আসল সে বলল আমার সাথে এমন কেন হয়? এবার আমাকে শিকারী তাড়া করেছে। তারপর ইদুরটি বলল,"শুনো জীবন অনেক কঠিন এখানে লড়াই করে বাচতে হয় তোমার মতো ভীতুকে দিয়ে এই দুনিয়ায় কিছু হবে না। তারপর সে বুঝতে পারল এই দুনিয়ায় বেচে থাকতে হলে লড়াই করতে হবে। ভয়ে পা গুটিয়ে বসে থাকলে চলবে না। 

আমাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা ভয়কে জয় ✌ করতে শিখে নাই। তারা যেকোনো বড় কাজ দেখলে ভয় পেয়ে যায়। এসব লোক আসলে কিছুই করতে পারে না। আমরা  যদি ভয় পেয়ে পা গুটিয়ে বসে থাকি তাহলে অত্যাচারীরা আমাদের উপর আরো অত্যাচার চালাবে। তাই দুনিয়ায় যখন এসেছি সংগ্রাম করেই যাবো। অন্যায়কে বাড়তে দিব না। আপনি বসে থেকেও কোনো লাভ হবে না।বসে থাকলেও তারা আপনার কাছে পৌঁছে যাবে। আপনি ভয় কেন পাবেন? ভয় পেয়ে আপনার কি লাভ কি হচ্ছে? তা আপনার বিবেককে জিজ্ঞেস করুন। তাহলে আপনি আমার মতো ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন।


আমার লেখা আরো মোটিভেশনাল ভিডিও পেতে এখানে ক্লিক করুন। 

ধন্যবাদ

Comments

Popular posts from this blog

Set goals in life

পোশাকের আদব

ইবাদতের সৌন্দর্য