পোশাকের আদব
আমাদের এমন পোশাক পড়া দরকার যাতে আমাদের শরীরের লজ্জা সরম রক্ষা হয়। আল্লাহ তায়ালা বলেনঃ"হে আদম সন্তান! আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি, যাতে তোমাদের লজ্জা নিবারণ ও লজ্জা রক্ষা পাই এবং তা শোভা ও সৌন্দর্যের উপকরণ হয়।"(সুরা আরাফ)
আমরা সবাই তো পাখি দেখেছি। পাখির পালক পাখির জন্যে সৌন্দর্যের উপকরণ ও তার শরীর রক্ষার উপায়ও বটে। তাই আমরাও সেরকম আমরা যদি পর্দা করি তাহলে সেটা আমাদের জন্য সৌন্দর্যের উপকরণ হিসেবে ব্যবহার হয়। অনেকে আছে নিজের সৌন্দর্য মানুষের সামনে উপস্থাপন করার জন্য তারা নিজের পর্দার উপর নজর দেয় না। তারা ভাবে মানুষ আমার সৌন্দর্য দেখে মুগ্ধ হবে সবাই আমার দিকে তাকিয়ে থাকবে হ্যাঁ তাকাবে কিন্তু না তার দিকে কোনো ভালো মানুষ তাকাবে না তার দিকে তাকাবে সব খারাপ মানুষ আর আমরা কি চাই আমাদের দিকে কোনো খারাপ মানুষ তাকাক। অবশ্যই না! তারা আজকে তাকিয়েছে কালকে তাকিয়েছে তারপরের দিন তারা আপনার সংগে খারাপ কিছু করতে পারে। তাই আমরা পর্দা করব।
পোশাক পরিধান করার করার সময় এর দিকেও লক্ষ্য রাখতে হবে এটা আল্লাহর এক বিশেষ নিয়ামত যা আল্লাহ শুধু মানুষকে দিয়েছেন। যা অন্য কোনো প্রাণীকে দেননি। তাই আমরা এ নিয়ামতের যথাযথ ব্যবহার করব।
নতুন পোশাক পরিধান করার সময় আমাদেরকে এ রিজিকের উপর খুশি থাকতে হবে। কারণ রাস্তায় অনেক মানুষ থাকে যাদের পোশাক থাকে না। তারা খালি গায়ে থাকে তাই আমাদের এর উপর খুশি থাকে হবে এবং শুকরিয়া আদায় করতে হবে।
কাপড়ের কিছু আদব নিচে দেয়া হলোঃ
১.কাপড় পরিধান করার সময় আগে ডান হাত ঢুকাতে হবে।
২.সাদা পোশাক পরিধান করা। রাসুলুল্লাহ সাঃ বলেনঃ সাদা পোশাক পরিধান করবে, এটা উত্তম পোশাক, জীবিতাবস্থায় সাদা কাপড় পরিধান করাই উচিত এবং সাদা কাপড়েই মৃতকে দাফন করা উচিত।
৩.পায়জামা, লুংগি ইত্যাদি টাকনু গিরার নিচে পরিধান করবে না।
৪.পুরুষরা রেশমী কাপড় পরিধান করবে না।
৫.মহিলারা পাতলা কাপড় পরিধান করবে না।
৬.মহিলা ও পুরুষ একই ধরণের পোশাক পরিধান করবে না
৭.মহিলারা ওড়না পরিধান করবে।
একটা গল্প বলি,"একটি ঘরে একসময় দুই বন্ধু বাস করত। তাদের একজনের নাম নিজামী এবং আরেকজনের নাম ওবায়দুল। নিজামী ছিল একজন আল্লাহ ওয়ালা মানুষ। সে সব সময় উত্তম পোশাক পরিধান করত। কিন্তু ওবায়দুল ছিল দুনিয়া ওয়ালা মানুষ। সে সব সময় জাঁকজমক কাপড় পড়ত। সে একদিন নিজামীকে বিদ্রূপ করে বলল তুই কী গরীব নাকি একটু জাঁকজমক করে কাপড় পরতে পারিস না। তখন নিজামী বলল আমি গরীব না গরীব তুই কারণ তুই মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য এমন কাপড় পরিস আর আমি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এবং জান্নাত পাওয়ার জন্য এমন পোশাক পরিধান করি। তুই আশা করিস জাহান্নামের আর আমি আশা করি জান্নাতের। এবার তুই বল কে ধনী।তারপর থেকে সে আর এমন কাপড় পরে নি।
আমার লেখা আরো কিছু বিষয়ের আদব সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন। 💗❤️
মাশাল্লাহ
ReplyDelete