আল্লাহ কে?

আমরা দেখি যে ঘরবাড়ি,কলকারখানা,বাড়ির সব জিনিস মানুষের হাতে তৈরি হয়। তাহলে আমরা কেমনে সৃষ্টি হলাম? আমাদের কে সৃষ্টি করেছেন? নিশ্চয় আর কেউ নই;তিনিই আল্লাহ।

আমরা দেখি একটি গাছের বীজ মাটিতে পুতে রাখলে তার থেকে গাছ হয়। গাছটি আবার বড় হয়, ফুল হয়, ফল হয় এসব কে করেন তিনি আর কেউ নন তিনি আল্লাহ।

আল্লাহ কে দেখি না বিশ্বাস কবর কেন? আমরা তো বাতাসও দেখি না তাহলে আমরা কি বাতাস যে আছে তা বিশ্বাস করিনা? অবশ্যই করি ;বাতাস দেখার শক্তি সৃষ্টিকর্তা আমাদের দেন নি বলে আমরা তা দেখি না। ঠিক তেমনি আল্লাহ কে দেখার শক্তি আল্লাহ আমাদের দেন নি বলে আমরা আল্লাহ কে দেখি না। 

আমাদের জন্ম দিয়ে মা বাবা কতই না আমাদের ভালোবাসেন। তাহলে যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের কত ভালোবাসেন? সাধারণভাবে আমরা যখন কোনো কিছু বানায় যদি সেটা ভেঙে যায় তাহলে আমরা কতই না কষ্ট পাই ঠিক তেমনি আল্লাহ আমাদের ধংস করে দিলে তাও আবার নিজের ইচ্ছায় তাহলে ভাব তিনি কত কষ্ট পান? তাই তিনি আমাদের ধংস করেন না। তা নাহলে আমরা অনেক আগেই ধংস হয়ে যেতাম।দেখা যায় না ঠিকই কিন্তু তিনি যে আছেন তার অনেক প্রমাণ তিনি আমাদের জন্য রেখে দিয়েছেন। যেমনঃ গ্রহ, নক্ষত্র, মানব সৃষ্টি, প্রকৃতি ইত্যাদি।

আমাদের সুন্দর শরীরটা কে তৈরি করেছেন? শুনার জন্য কান, দেখার জন্য চোখ ইত্যাদি। তার আর কোনো উত্তর নেই তিনি আল্লাহ। 

তাই আমরা সেই মহান রবের নিকট আমাদের মাথা নত করব, তাসবিহ পড়ব। যিনি আমাদের সৃষ্টি করেছেন উত্তম আকৃতিতে।

Comments

Post a Comment

Popular posts from this blog

Set goals in life

পোশাকের আদব

ইবাদতের সৌন্দর্য