ক্ষিপ্ত সুলেমান

 সুলেমান তার পরিবার নিয়ে একটি গ্রামে থাকতো।তার একটা পোষা কুকুর ছিল। নাম তার রোলেক্স। রোলেক্সের সাথে সুলেমানের ছেলের সেকি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ঘুম, স্কুল, পড়ালেখা ছাড়া বাকি সময়টা কাটিয়ে দিত তার সাথে। মাঝে মাঝে লেখাপড়াও করতো তার সাথে। তবে বেশি বিরক্ত করলে অন্য রুমে রেখে আসতো। কারণ পড়ালেখার বিকল্প কিছু নেই। 

একদিন সুলেমান ঘরে গোস্তো আনল।তা দিল জমিয়ে ভুনা করতে তার বউকে। তার বউ মনে মনে ভাবল আজকে স্বাদটা বাড়িয়ে সবাইকে মুগ্ধ করে দিব। ঠিক তাই করল কিন্তু বেচারি একটু ছেকে দেখতে গিয়ে পুরোটাই সাবাড় করে দিল। এবার স্কুল থেকে ছেলেকে নিয়ে বাবা আসল বাড়িতে। কাপড় চেঞ্জ করতে করতে তার বউ গোসল করতে ঢুকে গেল। এবার সুলেমান ভাত বাড়তে গিয়ে দেখল পুরো হাড়ি ফাকা এবার চেঁচামেচি লাগিয়ে দিল। বউ গোসল করতে করতে ভাবছে কি করা যায়। তার মাথায় একটা বুদ্ধি এলো। সে তাড়াতাড়ি বের হয়ে বলল এই কুকুরটা সব সাবাড় করেছে। এবার আগুন হলো সুলেমান আজ সে কুকুরটাকে ঘর থেকে বের করে দিবে। কিন্তু কুকুরটাকে তুলতে গিয়ে দেখল তার মুখে কিছু লেগে নেই। এবার সুলেমান ভাবল কে হতে পারে? সে আর তার ছেলে তো বাহিরে ছিল। তো কে হতে পারে? এবার বুঝতে পারল সুলেমান এই অকাম কে করল? এটা নিশ্চয় তার বউয়ের কাজ।

Comments

Post a Comment