বাংলা মোটিভেশনাল উক্তিঃশিক্ষা ও মনুষ্যত্ব
মানুষের জীবনকে কুড়ি ও ফুলের মতো তুলনা করা যাক। জীবসত্তা সেই কুড়ি এবং মানবসত্ত্বা হলো মনুষ্যত্ব বা ফুল।
কুড়ি থেকে ফুল হবার সময়টা হলো শিক্ষা আর শিক্ষা আমাদের জীবনকে ফুলের মতো সুন্দর করে।
ফুল যেমন সকলের কাছে চেনা পরিচিত ঠিক তেমনি শিক্ষিত মানুষ সকলের কাছে চেনা পরিচিত হয়।শিক্ষা আমাদের শিখায় কীভাবে জীবনটাকে উপভোগ করতে হয়।কীভাবে মনের মালিক হয়ে অনুভূতি ও কল্পনার রস আস্বাদন করা যায়?
ফুল যেমন অনেক অনেক সুবাস ছড়ায় তেমনি শিক্ষিত মানুষ নিজের সুবাসটুকু অন্যের কাছে ছড়িয়ে দিতে পারে। মানুষ যেমন ফুলকে ভালোবাসে তেমনি মানুষ আপনাকে ভালোবাসবে। মানুষ যেমন ফুলের জন্য পাগল ঠিক তেমনি মানুষ আপনার জন্য পাগল হবে।মৌমাছি পাতা খুজে না খুজে ফুল তেমনি মানুষ অন্যকে খুজবে না খুজবে আপনাকে।তাই আমাদের শিক্ষিত হতে হবে।
আবার শুধু শিক্ষিত হলেই চলবে না হতে হবে আদর্শবান, ন্যয়নিষ্ঠাবান। অশিক্ষিতরা জানে না কীভাবে দূর্নীতি করতে হয়। তারাও করে তবে কম কিন্তু তাদেরকে দিয়ে যারা করাই তারা কিন্তু আবার শিক্ষিত। আজ দেশে দূর্নীতি করছে শিক্ষিত নামে কতগুলো কলঙ্ক। তারা দেশের গরীব মানুষের সম্পদ লুন্ঠন করে।
আমাদের দেশে এমন কিছু লোক আছে যারা কাজ করতে জানে না কিন্তু তারা ঠিকই আপনার কাজের সমালোচনা করবে। তাদের কথায় কান দেবেন না। তারা মূর্খ, তারা অজ্ঞ। তারা চাইবে আপনাকে বিভিন্ন ভাবে দূর্বল করার জন্য। কিন্তু আপনি দূর্বল হবেন না।শুরুতে সবাই ভুল করে। আমিও ব্লগ ওয়েবসাইট খুলার পর অনেক ভুল লিখেছি কিন্তু আশা ছেড়ে দিই নি। আপনিও তাই করেন।আপনি কাজটি করে যান আপনার সাফল্য একদিন আসবে। যারা একদিন আপনাকে অপমান করেছিল তাদের বুঝিয়ে দিন আপনি থেমে থাকার পাত্র নন। আপনি এগিয়ে চলেন ঝড়ের গতিতে এবং বিজয় আনেন সাইক্লোনের মতো। ভয় পেলে চলবে না। অপমান সহ্য করতে হবে। কাটাতে হবে সব বিপদ। আপনাকে যারা যে বিষয়ে অপমান করেছিল। বলেছিল তুইও আবার ক্রিকেটার হচ্ছিস ব্যাট কীভাবে ধরতে তা পর্যন্ত জানিস না ; আরো কত কিছু। যদি আপনি তাদেরকে ক্রিকেটার হয়ে দেখাতে পারেন তাহলে তাই হবে আপনার সার্থকতা এবং তাদের প্রতি আপনার উপযুক্ত প্রতিশোধ। তাদেরকে চ্যালেন্জ্ঞ দিন ছুড়ে দিন এবং আমার বিশ্বাস আপনিই সেখানে জিতবেন। কচ্ছপ ও খোরগোশের গল্প আমাদের তাই শিক্ষা দেয়।
লোভে পাপ পাপে মৃত্যু কথাটা মস্ত বড় সত্য কথা।লোভের কারণে মানুষ নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ে।যা পাপ কাজ। আপনার অপরাধের সঙ্গীরা ততক্ষণ আপনাকে রাখবে যতক্ষণ আপনি তাদের কাজে লাগবেন। তারপর আপনাকে টিস্যুর মতো ফেলে। অর্থাৎ আপনাকে মেরে ফেলতে পর্যন্ত তারা দ্বিধা বোধ করবে না। এমনকি আপনাকে পুলিশের কাছে ধরিয়ে দিতে পারে। তারপর আপনার জীবন ধ্বংস। এবার আপনি বলতে পারেন ভবিষ্যতের কথা ভেবে লাভ কি? তা আবার নাও হতে পারে। এটা আপনার সিদ্ধান্ত। তবে আমি বলতে চাই - ভাবিয়া করিয় কাজ, করিয়া ভাবিও না।
আমার ওয়েবসাইট ভিজিট করতে এখানে ক্লিক করুন।
ধন্যবাদ

Comments
Post a Comment